"মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি: আসন্ন নির্বাচনকে নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা"
প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ অক্টোবর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, আসন্ন সংসদ নির্বাচনকে অর্থবহ ও নিরপেক্ষ করতে অন্তবর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করতে হবে।
মির্জা ফখরুল বলেন, “নির্বাচনের আগে প্রশাসন যে নিরপেক্ষ হবে, জনগণকে তার ধারণা দেওয়া প্রয়োজন।” তিনি আরও বলেন, “প্রশাসন থেকেও ফ্যাসিস্টদের দোসরদের সরাতে হবে।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তিনি প্রধান উপদেষ্টাকে প্রশাসন থেকে দলীয় লোক সরানোর অনুরোধ করেছেন। তিনি বলেন, “সরকারের মধ্যে দলীয় লোক থেকে থাকলে তাদের সরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছি প্রধান উপদেষ্টাকে।”
তিনি আরও বলেন, “পুলিশের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিরপেক্ষ না থাকে, তবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
এবং আরও উল্লেখযোগ্য, সন্ধ্যা ৬টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |